July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
মানবসেবায় বিশেষ অবদান: লায়ন মোঃ আকরামুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনালের বিশেষ সম্মাননা

মানবসেবায় বিশেষ অবদান: লায়ন মোঃ আকরামুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনালের বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর মোহাম্মদপুরে মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং লায়ন্স ইন্টারন্যাশনালের সক্রিয় প্রসারের লক্ষ্যে রেসিডেন্সিয়া হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন মোঃ আকরামুল ইসলামকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করে সম্মানিত করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

লায়ন মোঃ আকরামুল ইসলাম একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি দীর্ঘ দিন ধরে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার পেশাগত দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি গভীর শ্রদ্ধাবোধকে সম্মান জানাতেই এই ম্যাগাজিন উপহার ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি আজাদ স্পোটিং ক্লবের সহ- সভাপতি ও বাংলা একাডেমি-এর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি ঢাকা-এর দপ্তর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM), ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT