গতকাল ১৮ এপ্রিল ২০২৬, শনিবার রাজধানীতে সমিতির অস্থায়ী কার্যালয় ৪৫ দিলকুশায় অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় সমিতির নতুন কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। সভায় নতুন কমিটি কীভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আহ্বায়ক রিপন তরফদার নিয়াম এবং যুগ্ম প্রচার সম্পাদক খান আকতারুজ্জামান এমজেএফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনা বিভাগীয় সমিতিকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভা সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply