July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিভাগীয় সমিতি ঢাকার মিলনমেলা

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিভাগীয় সমিতি ঢাকার মিলনমেলা

খুলনা বিভাগীয় সমিতি ঢাকার উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মিলনমেলা ২০২৪। গত ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভার পর সমিতির সকল সদস্যদের অংশগ্রহণে নৈশভোজ এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিসিবি সভাপতি ও সাবেক এমপি আলী আজগর লবি এবং বিশিষ্ট শিল্পপতি আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক রিপন তরফদার, সভাপতি কে এম এইচ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আনিসুরজ্জামান আরজু এবং খুলনা বিভাগের ১০ জেলার বিশিষ্টজনেরা।

ছবিতে উপস্থিত ছিলেন প্রকৃতির সঙ্গে লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ, দৈনিক ফলাফল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জিএম হাফিজুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায় প্রকৌশলী এহসান, এবং প্রজেক্ট ডিরেক্টর লায়ন রাহাত মোসলেমিন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও মনোজ্ঞ পরিবেশনা অতিথিদের আনন্দিত করে। খুলনা বিভাগীয় সমিতির এই মিলনমেলা ঢাকায় বসবাসরত খুলনাবাসীর মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

এই আয়োজন খুলনা বিভাগের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি ঢাকাস্থ খুলনাবাসীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT