নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লায়ন সাবেক ডিস্ট্রিক গভর্ণরদের সম্মাননা ও ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়ার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লায়ন্স আন্তর্জাতিক জেলা।
মানবকল্যাণে নিবেদিত এই সংগঠন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থ সেবার মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে আসছে। পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও সেবার মনোভাবকে ধারণ করে একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে লায়ন্সের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন—যা সত্যিই প্রশংসনীয়।
গত ১৫ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত হয় “ডিস্ট্রিক গভর্ণর সম্মাননা-২০২৬” শীর্ষক এই জমকালো অনুষ্ঠান। এতে পাঁচজন সাবেক ডিস্ট্রিক গভর্ণরকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপার্সন ও গ্যাট চেয়ারপার্সন মোঃ আশরাফ হোসেন খান হিরা। তিনি লায়ন্সের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাস্ট ডিস্ট্রিক গভর্ণর অনার ডে ২০২৬-এর পাস্ট কাউন্সিল চেয়ারপার্সন ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর নাজমুল হক। তিনি সংগঠনের অতীত অর্জন তুলে ধরে ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সাবেক ডিস্ট্রিক গভর্ণররা স্মৃতিচারণ করেন এবং লায়ন্সের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মতামত প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্যসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক গভর্ণর এম এ হালিম পাটোয়ারী, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, গ্যাট ও এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, লায়ন মোসলেম আলী খান, লায়ন তাসলিম আহমেদ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ট্রেজারার ও কনভেনশন চেয়ারম্যান ২০২৬ লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ, লায়ন ৩১৫ বি-৩ এর কেবিনেট সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম, লায়ন সিরাজুল ইসলাম, লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন রমজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানবসেবায় আরও ব্যাপক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply