July 25, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লিও জেলা পরিষদ ৩১৫ বি৩ এর সন্মানিত সহ-সভাপতি লিও সুইটির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

লিও জেলা পরিষদ ৩১৫ বি৩ এর সন্মানিত সহ-সভাপতি লিও সুইটির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক


রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত লায়ন হুমায়ুন জহির অডিটোরিয়াম (বিএলএফ), লায়ন্স টাওয়ারে গত ১৩ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) এক শোকাবহ পরিবেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৩ বাংলাদেশের লিও জেলা পরিষদ ৩১৫ বি-৩ এর সম্মানিত সহ-সভাপতি লিও সুইটি আক্তার এবং লায়ন জেলার চিফ প্রটোকল অফিসার লায়ন আবুল বাশার মিন্টুর বড় বোন আসুরা বেগমের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৩ এর গভর্নর (২০২৫-২০২৬) লায়ন মাসুদুজ্জামান মাসুম, লায়ন আবুল বাশার মিন্টু, লিও জেলা সভাপতি লিও শাওন আল আমিনসহ লায়ন্স ও লিও পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি শোক ও প্রার্থনায় পরিপূর্ণ হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, লিও সুইটির হত্যাকাণ্ডের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, “এ ধরনের ঘটনার বিচার না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বেড়ে যাবে। আমাদের সবার সন্তান আছে—তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT