অনলাইন ডেস্ক
সম্প্রতি বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বিশিষ্ট সমাজসেবক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় উভয়ের মধ্যে দেশের গণমাধ্যমের অগ্রগতি, সামাজিক উন্নয়ন কার্যক্রম এবং সেবামূলক উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য হিসেবেও সম্মানিত।
এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সাক্ষাৎ শেষে উভয়েই দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply