নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ ‘আমানা ফুড ভ্যালি’ রেস্তোরাঁয় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ, ২৬ রমজান) বিকাল সাড়ে ৪টায় এসকেএস টাওয়ারের তৃতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া, ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন আহমেদ, কাল্বের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের নেতা মীর আব্দুল আলীম, ৩১ দফা বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম মহাবায়ক সালিমা তালুকদার এবং আমানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসউদুল হক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিআইএসএ-এর সভাপতি এবং ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জাতীয়তাবাদী মিডিয়া সেলের আহ্বায়ক এ কে এম শরিফুল ইসলাম খান।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বলেন, পবিত্র রমজান আমাদেরকে আত্মসংযম, সহমর্মিতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তিনি সকলকে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
Leave a Reply