July 25, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ইফতার ও দোয়া মাহফিল ১২ মার্চ

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ইফতার ও দোয়া মাহফিল ১২ মার্চ

নিজস্ব প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১২ মার্চ ২০২৬ (২২ রমজান, বৃহস্পতিবার) রাজধানীর মতিঝিলস্থ “জামান কোর্ট”, ৪৫ দিলকুশা (৬ষ্ঠ তলা)-এ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন আকতারুজ্জামান এমজেএফ এবং সঞ্চালনা করবেন ক্লাবের সেক্রেটারি লায়ন মোঃ রিপন তরফদার নিয়াম।

ক্লাব সূত্রে জানা যায়, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হবে।

উক্ত অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সকল সদস্য ও নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT