September 25, 2026, 7:17 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১

লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ রমজান, ৯ মার্চ ২০২৬ সোমবার রাজধানীর মিরপুরের বাঙ্গালিয়ানা ভোজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির অধিকাংশ লিও সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে লিও ডিস্ট্রিক্ট ৩১৫-এর প্রেসিডেন্ট লিও শাওন আল আমিন এবং ক্লাব প্রেসিডেন্ট আবু সিদ্দিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে লিও সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লিওদের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT