বাংলার নিউজ ৭১
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং খুলনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমির এজাজ খান–এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নেতৃবৃন্দ।
আজ ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব সেক্রেটারি ও ডেইলি মর্নিং ভয়েজ পত্রিকার সম্পাদক লায়ন মোঃ রিপন তরফদার নিয়াম।
সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত সংসদ সদস্য আমির এজাজ খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের উন্নয়ন, সমাজসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আমির এজাজ খান একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় নেতা। তিনি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে খুলনা-১ আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
Leave a Reply