বাংলার নিউজ ৭১ ডেস্ক
বাংলাদেশ সচিবালয়-এ আজ ০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমাজসেবা, মানবকল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর প্রকাশিত একটি ম্যাগাজিন তুলে দেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমি-র আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply