বাংলার নিউজ ৭১
রাজধানীতে আজ ০৪ মার্চ ২০২৬, বুধবার এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ আয়োজনে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পবন আহমেদকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করা হয়।
সম্মাননা প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বলেন, সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। পবন আহমেদের নিরপেক্ষ ও সাহসী সংবাদ পরিবেশন সত্যনিষ্ঠ গণমাধ্যম চর্চার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (ইউসিএফ), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশীপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকদের সম্মাননা প্রদান সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করে। এই সম্মাননা পবন আহমেদের পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।
Leave a Reply