বাংলার নিউজ ৭১
আজ ৩রা মার্চ, ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ মোস্তাকুর রহমানের অফিস কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে মোঃ মোস্তাকুর রহমান সম্প্রতি বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র সদস্যতা ফরম গ্রহণ করেন। এ সময় উপস্থিত সবার মাঝে এক বিশেষ মুহূর্তের সৃষ্টি হয়। বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য।
বক্তারা বলেন, আঞ্চলিক সংগঠনগুলোর কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব। মোঃ মোস্তাকুর রহমান সমিতির কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য ও উন্নয়নের প্রত্যয়ে সমাপ্ত হয়।
Leave a Reply