September 25, 2026, 7:18 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে আগারগাঁওয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে আগারগাঁওয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর কার্যালয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর উদ্যোগে এক মর্যাদাপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, রমজান কেবল আত্মসংযমের মাস নয়, এটি মানবতার সেবায় আত্মনিয়োগেরও এক মহিমান্বিত সুযোগ। তিনি ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্টের ক্যাবিনেট সেক্রেটারি শহিদুল ইসলাম। তিনি বলেন, রমজান মানুষের হৃদয়ে তাকওয়া জাগ্রত করে এবং সমাজে সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি লায়ন্স ক্লাবের বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে উল্লেখ করেন, এ ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করে এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমন্বয়ের সদস্যাধ্যক্ষ মহম্মদ আব্দুল্লাহ খালিদ। তিনি রমজানের ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রমজান আমাদের কৃপণতা পরিহার করে দানশীল হতে শেখায় এবং যাকাত, ফিতরা ও সদকার মাধ্যমে সমাজের দারিদ্র্য বিমোচনে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে। তিনি সকলকে রমজানের শিক্ষা ব্যক্তি ও পারিবারিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শেখ মুস্তাফিজুর রহমান, প্রোকলন আবুল বাশার মিন্টু, লায়ন আক্তার আহমেদ, সাদেক হোসেন, লায়ন রুকসার রহমান, লায়ন মাহবুবুল হুদা, লায়ন শেখ আরিফ, লায়ন ফেরদৌস আসলাম, লায়ন দেলোয়ার হোসেন এবং মোঃ শিহাব মিলসহ আরও অনেকে। বক্তারা তাঁদের বক্তব্যে রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন এবং মানবসেবাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ আয়োজনের মাধ্যমে রমজানের আত্মিক চেতনা ও মানবিক বার্তা নতুনভাবে সবার মাঝে জাগ্রত হয়েছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT