September 25, 2026, 7:18 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩’র উদ্যোগে আগারগাঁওয়ে ইফতার মাহফিল; প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩’র উদ্যোগে আগারগাঁওয়ে ইফতার মাহফিল; প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক

আসন্ন ৪ মার্চ, ২০২৬ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিএলএফ অডিটোরিয়ামে আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল। আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল-এর ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করবেন।

ইফতার মাহফিলটি সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক কমিটির সদস্যরা সার্বিক প্রস্তুতি, অতিথি আপ্যায়ন, শৃঙ্খলা রক্ষা, মিডিয়া সমন্বয় এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইফতার কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ খালিদ। সভা পরিচালনা করেন আবুল বাশার মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাবিনেট জয়েন্ট সেক্রেটারি আকতার হোসেন, কো-চেয়ারম্যান লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং লায়ন সোহেল আরসি হেড কোয়াটার ও আরো অনেকে। তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবসেবার চেতনাকে আরও দৃঢ় করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লায়ন্স পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও সেবামূলক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টির প্রত্যাশা নিয়েই আয়োজন করা হচ্ছে এ ইফতার মাহফিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT