September 25, 2026, 10:21 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মানবসেবায় অনন্য অবদানে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে সম্মাননা

মানবসেবায় অনন্য অবদানে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে সম্মাননা

স্টাফ রিপোর্টার

আজ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএলএফ ভবনে ডিস্ট্রিক্ট ৩১৫ এ২-এর কার্যালয়ে এক গৌরবময় সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবসেবায় অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালৃ এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে।

তিনি বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে তার নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে।

অনুষ্ঠানে তাকে সম্মানসূচক পিন পরিয়ে দেন শংকর কুমার রায় মোনা এমজেএফ, ডিস্ট্রিক্ট গভর্নর ৩১৫ এ২ (২০২৫–২০২৬)। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মাদ পারভেজ রানা পিএমজেএফ, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, লায়ন্স অব নারায়ণগঞ্জ গার্ডেনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান শুধু লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবেই সীমাবদ্ধ নন, তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT