স্টাফ রিপোর্টার
রাজধানীতে আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ সোমবার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর সঙ্গে সাক্ষাৎ করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ—প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন; উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানবিক সেবা কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। লায়ন খান আকতারুজ্জামান তাঁর সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং দেশব্যাপী জনসেবামূলক কার্যক্রমে সরকারি-বেসরকারি সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি আজীবন সদস্য বাংলা একাডেমি; বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট; খুলনা ডায়াবেটিক সমিতি; বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি; বাংলাদেশ স্কাউটস; ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটি-এর প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয়পক্ষ ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply