July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৭ ফেব্রুয়ারি দোয়া ও ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৭ ফেব্রুয়ারি দোয়া ও ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি

স্টাফ রিপোর্টার

রাজধানীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমিউনিটি হল-২ (২য় তলা), শেরেবাংলা নগর, ঢাকায় এ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, এম.পি।

আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ সোমবার রাজধানীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বাগেরহাট জেলা অফিসার্স ফোরামের সভাপতি এবং বৃহত্তর খুলনা সমিতি ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত উপদেষ্টা লায়ন ড. ফরিদুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র প্রদান করা হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে মাহফিলের সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং তাঁর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়াম; লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ—প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন; উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি; আজীবন সদস্য বাংলা একাডেমি; বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট; খুলনা ডায়াবেটিক সমিতি; বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি; বাংলাদেশ স্কাউটস; ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম।

আয়োজকরা জানান, মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT