September 24, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
২৭ ফেব্রুয়ারির ইফতার মাহফিল সফল করতে বৃহত্তর খুলনা সমিতির জরুরি প্রস্তুতি সভা

২৭ ফেব্রুয়ারির ইফতার মাহফিল সফল করতে বৃহত্তর খুলনা সমিতির জরুরি প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরে অবস্থিত বৃহত্তর খুলনা সমিতির নিজস্ব ভবনে আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলকে ঘিরে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এ সভায় ইফতার মাহফিলকে সুশৃঙ্খল, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও প্রাঙ্গণে বৃহত্তর খুলনা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সমিতির সদস্যবৃন্দ, বিশিষ্ট অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

প্রস্তুতি সভায় ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, অতিথি আমন্ত্রণ, দাওয়াতপত্র বিতরণ, খাদ্য পরিবেশন, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজনটি যেন বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের মিলনমেলায় পরিণত হয় এবং ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়—সে লক্ষ্যেই সংশ্লিষ্টদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ লায়ন আফসার আলী, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, শরিফুল ইসলাম রুবেল, আজিজুর রহমান খান বাবু, আমিনুর রহমান রানা ও আব্দুর রহমান। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে আসন্ন ইফতার মাহফিল একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে পরিগণিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT