September 25, 2026, 1:08 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বাংলা একাডেমিতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান: ইসরাত জাহান পপির প্রজ্ঞা ও নেতৃত্বের প্রতি সম্মান

বাংলা একাডেমিতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান: ইসরাত জাহান পপির প্রজ্ঞা ও নেতৃত্বের প্রতি সম্মান

বাংলার নিউজ ৭১ ডেস্ক

গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলা একাডেমি প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে উপপরিচালক ইসরাত জাহান পপির হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন তুলে দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।

ইসরাত জাহান পপি একজন দক্ষ, দূরদর্শী ও সংস্কৃতিমনা প্রশাসক হিসেবে পরিচিত। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিকাশে তার নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং দায়িত্বশীল নেতৃত্ব ইতোমধ্যেই সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে। সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও ইতিবাচক মনোভাব তাকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় সম্পৃক্ততা বাংলা একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্লাবের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ম্যাগাজিনটি তার হাতে তুলে দেন। এ সময় সাহিত্য, সংস্কৃতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ নিজেও বাংলা একাডেমি-র আজীবন সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানটি ছিল জ্ঞান, সংস্কৃতি ও মানবসেবার বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উদ্যোগ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ইসরাত জাহান পপির মতো যোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের নেতৃত্বে বাংলা একাডেমি ভবিষ্যতেও বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT