July 25, 2026, 2:42 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
মন্ত্রিসভায় জায়গা—ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদের সাফল্যগাথা

মন্ত্রিসভায় জায়গা—ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদের সাফল্যগাথা

বাংলার নিউজ ৭১

রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া শামা ওবায়েদ ইসলাম দীর্ঘ পথচলার পর অবশেষে পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। বাবার উত্তরাধিকার ধারণ করে রাজনীতিতে সক্রিয় হন তিনি। এর আগে দুই দফা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ী হতে পারেননি। তবে তৃতীয়বারের নির্বাচনে বিজয়ী হয়ে শুধু সংসদ সদস্যই নন, জায়গা করে নিয়েছেন মন্ত্রিসভাতেও।

গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শামা ওবায়েদ। শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তার নতুন দায়িত্বযাত্রা।

তিনি ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার বাবা কে এম ওবায়দুর রহমান একই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক অভিজ্ঞতার উত্তরাধিকার নিয়েই শামা ওবায়েদের এ পথচলা। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক বিশেষ মুহূর্তে শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

লায়ন খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ফরিদপুরের কন্যা শামা ওবায়েদের এ অর্জন স্থানীয় জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন। তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT