July 25, 2026, 2:50 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
নরসিংদীতে বিএনপির শক্ত অবস্থান, বিপুল ভোটে নির্বাচিত খোকন

নরসিংদীতে বিএনপির শক্ত অবস্থান, বিপুল ভোটে নির্বাচিত খোকন

বাংলার নিউজ ৭১ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন। তিনি মোট ১ লাখ ৬১ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এ বিজয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের আবহ বিরাজ করছে।

গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপির উন্নয়ন প্রয়াস ও দেশ গড়ার লড়াইয়ে গণমাধ্যমের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে দল।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান-এর আহ্বান দেশ-বিদেশে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিগত নির্বাচনে সাংবাদিকরা সারাদেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন, নির্বাচনের খবর সংগ্রহ করে দেশ-বিদেশে প্রচার করেছেন। আগামী দিনেও উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে এক বিশেষ মুহূর্তে খায়রুল কবির খোকন ও নজরুল ইসলাম খানের সঙ্গে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

লায়ন খান আকতারুজ্জামান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT