গতকাল ০৭ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর বনানী সুপার মার্কেটে গুলশান–বনানী–বারিধারা এলাকার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, নির্বাচনী প্রধান সমন্বয়ক, ঢাকা–১৭ এবং সভাপতি, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ ফরিদুল ইসলাম, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রেজাউল করিম বাচ্চু, সভাপতি, ডিএনসিসি বনানী সুপার মার্কেট কাম হাউসিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতি।
সঞ্চালনা করেন রোমান সরকার, সাধারণ সম্পাদক এবং আলোচক হিসেবে বক্তব্য দেন ওসমান গনি খোকন, সহ-সভাপতি, ডিএনসিসি বনানী সুপার মার্কেট কাম হাউসিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতি এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের (বোমা) সভাপতি খান শরিফুল ইসলাম খান ডলার।
এছাড়াও সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৭ অনলাইন মিডিয়া সেল-এর সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ—প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন; উপদেষ্টা ও আজীবন সদস্য, বাংলা একাডেমি; সদস্য, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য।
Leave a Reply