July 25, 2026, 2:49 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
BSTQM-এর বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

BSTQM-এর বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক

আজ ৬ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর উদ্যোগে বার্ষিক বনভোজন ২০২৬ আজ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সাভারের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন মনোরম পর্যটনকেন্দ্র দ্য রিভার’স এজ (The River’s Edge)-এ দিনব্যাপী এ বনভোজনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে BSTQM-এর উপদেষ্টা খায়রুল বাসার, সভাপতি এ কে এম শামসুল হুদা, মহাসচিব এম এন কবির এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন।

বনভোজন উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারবর্গ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে দিনটি আনন্দের সঙ্গে উপভোগ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্টসহ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), বাংলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মফিজুর রহমান, ইঞ্জি. মোঃ আনোয়ার হোসেন, তমিজউদ্দিন ও মৌসুমী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে। সফল আয়োজনের জন্য আয়োজক কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT