July 25, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
ঢাকা–১৭ আসনে তারেক রহমানের পক্ষে ‘জাতিয়তাবাদী মিডিয়া সেল’ এর কমিটি গঠন

ঢাকা–১৭ আসনে তারেক রহমানের পক্ষে ‘জাতিয়তাবাদী মিডিয়া সেল’ এর কমিটি গঠন

ঢাকা–১৭ আসনে তারেক রহমানের পক্ষে ‘জাতিয়তাবাদী মিডিয়া সেল’ এর কমিটি গঠনপ্রকাশিতঃ editor2 -ফেব্রুয়ারি ১, ২০২৬203নিউজ ২১ ডেস্কঃ ঢাকা–১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় মো. শরিফুল ইসলাম খানকে প্রধান করে ১৯ সদস্যের ‘জাতিয়তাবাদী মিডিয়া সেল’ এর কমিটি গঠন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা–১৭ (১৯০ নং) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল, সংগঠিত ও জনবান্ধব করতে ‘জাতিয়তাবাদী মিডিয়া সেল’ এর উদ্যোগে ১৯ সদস্যবিশিষ্ট একটি ‘অনলাইন মিডিয়া সেল’ কমিটি গঠন করা হয়েছে।বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালামের নেতৃত্বে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সদস্যদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা একই প্ল্যাটফর্মে সমন্বিতভাবে কাজ করে তারেক রহমানের রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও বার্তা দ্রুত ও কার্যকরভাবে ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনলাইন মিডিয়া বর্তমানে একটি অগ্রণী শক্তি হিসেবে ভূমিকা রাখছে। সেই বাস্তবতাকে বিবেচনায় রেখে ঢাকা–১৭ আসনে গঠিত এই ‘অনলাইন মিডিয়া সেল’ সময়ের দাবির প্রতিফলন বলেই মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ।বিবৃতিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও পরিকল্পিত গুজবের মাধ্যমে জনমত প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এ অবস্থায় একটি সুসংগঠিত ও শক্তিশালী অনলাইন মিডিয়া কাঠামো অপরিহার্য। নবগঠিত অনলাইন মিডিয়া সেল ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য, তথ্য ও জনআকাঙ্ক্ষা তুলে ধরার পাশাপাশি অপতথ্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।কমিটির সদস্যরা আরও বলেন, জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কেবল একটি সংসদীয় আসনের প্রতিযোগিতা নয়; এটি জনগণের ন্যায্য অধিকার, রাজনৈতিক জবাবদিহিতা এবং ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনলাইন মিডিয়া সেল মাঠপর্যায়ের আন্দোলন ও গণসংযোগের ডিজিটাল প্রতিফলন ঘটিয়ে জনগণের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে।বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন আশা প্রকাশ করে জানায়, সাহসী, দায়িত্বশীল ও রাজনৈতিকভাবে সচেতন ভূমিকার মাধ্যমে এই অনলাইন মিডিয়া সেল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরিতে ইতিবাচক অবদান রাখবে। একই সঙ্গে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সব ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনের পাশে সংগঠনটি আগামীতেও অবিচল থাকবে।এদিকে, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের পক্ষ থেকে গঠিত ‘অনলাইন মিডিয়া সেল’-এর ১৯ সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে। আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি অ বিশিষ্ট সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান।অনলাইন মিডিয়া সেল কমিটির বাকি সদস্যরা হলেন— (আহ্বায়ক সদস্য), রাশেদুল হাসান বুলবুল, সাদি শহীদ, দেলোয়ার হোসাইন, জমশেদ ওয়াজেদ, শেখ জুয়েল আনন্দ, মোঃ শামীম রেজা, সুমাইয়া জামান, শারমিন মনির, আনহার সামসাদ, লায়ন আখতারুজ্জামান, সোহেল রহমান, আরিফুল ইসলাম, মোঃ শাহজাদা সরকার, আসলাম হোসেন, রেজাউল করিম খান,কিশোর ডি কস্তা, সাহিল মোহাম্মদ, মোঃ আনোয়ার মৃধা।বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ের দপ্তরের দায়িত্বে থাকা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা জনাব কায়সার আপেল বিষয়টি নিশ্চিত করে বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনলাইন মিডিয়া একটি দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালন করবে আশা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT