বাংলার নিউজ ৭১ ডেস্ক
গতকাল শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) রাজধানীর আগারগাঁও এলাকায় লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এবং লিও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শীতের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মাসুদুজ্জামান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. কাজী মাজহারুল ইসলাম দোলন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ এমজেএফ, আবুল বাশার মিন্টু লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শাওন আল আমিনসহ অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা শীতকালীন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত পিঠা উৎসবে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।
Leave a Reply