July 25, 2026, 2:50 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
খুলনা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন

খুলনা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন

খুলনা জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্যপদ লাভের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি আবেদন দাখিল করা হয়েছে।

আবেদনকারী লায়ন খান আকতারুজ্জামান খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিল্প-সংস্কৃতির বিকাশে তাঁর অবদান বিবেচনায় নিয়ে খুলনা জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্যপদ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে তিনি জেলা প্রশাসক, খুলনা বরাবর আবেদনপত্র জমা দেন। আবেদনটির রিসিভিং নম্বর ৫৬৯ এবং তারিখ ৮ জানুয়ারি ২০২৬।

আবেদনে উল্লেখ করা হয়, এর পূর্বে গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে জারিকৃত সূত্র নং–৩২৭ অনুযায়ী একটি অফিস কপির মাধ্যমে বিষয়টি মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা বরাবর অবহিত করা হয়। একইসঙ্গে সচিব মহোদয়ের অবগতির জন্য সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (বাজেট ও শিল্পকলা) এবং যুগ্ম সচিব (শিল্পকলা) বরাবর বিষয়টি প্রেরণ করা হয়।

লায়ন খান আকতারুজ্জামান ইতোমধ্যে দেশের বিভিন্ন স্বনামধন্য সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, খুলনা শিশু হাসপাতাল, খুলনা লায়ন্স ক্লাব, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ)-এর আজীবন সদস্য। পাশাপাশি তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আবেদনের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, তাঁর দীর্ঘদিনের সাংস্কৃতিক ও সামাজিক সম্পৃক্ততা বিবেচনায় নিয়ে খুলনা জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্যপদ প্রদানের বিষয়ে জেলা প্রশাসক, খুলনা সদয় বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT