স্টাফ রিপোর্টার
দেশের পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশ সংক্রান্ত সংস্কারের প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর উদ্যোগে আজ ১১ জানুয়ারি, ২০২৬ রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ী, ঢাকায় দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাপা প্রতিষ্ঠালগ্ন থেকে পরিবেশ সুরক্ষার দাবিতে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি পরিবেশবান্ধব বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের যৌথ অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে দেশের পরিবেশ সংকট, নীতিগত দুর্বলতা, সংস্কারের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও পরিবেশ সচেতন সংগঠক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বলেন, “পরিবেশ রক্ষা আজ শুধু একটি আন্দোলন নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর সংস্কার, আইন প্রয়োগ এবং জনসচেতনতা ছাড়া পরিবেশ বিপর্যয় রোধ সম্ভব নয়।” তিনি পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির জীবন সদস্য ছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি ও খুলনা ফটোগ্রাফী সোসাইটির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও পরিবেশগত বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সম্মেলনে বক্তারা পরিবেশ সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং পরিবেশ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
Leave a Reply