September 25, 2026, 6:21 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল পিনে সম্মানিত হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী লায়ন মো. ওসমান গনি

লায়ন্স ইন্টারন্যাশনাল পিনে সম্মানিত হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী লায়ন মো. ওসমান গনি

নিজস্ব প্রতিবেদক

আজ ১১ জানুয়ারি, ২০২৬ রবিবার রাজধানীর দিলকুশায় ডেইলি মনিং ভয়েজ পত্রিকার কার্যালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন নিয়োগপ্রাপ্ত কুমিল্লা গণপূর্ত অধিদপ্তর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লায়ন মো. ওসমান গনিকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে ডেইলি মনিং ভয়েজ, নিউজ সারা বাংলা ২৪ ও উদয়ের পথের সম্পাদক ও প্রকাশক, দৈনিক গণমুক্তির সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সফল সেক্রেটারি লায়ন মো. রিপন তরফদার নিয়াম নিজ হাতে লায়ন মো. ওসমান গনিকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ—প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য ছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, খুলনা ফটোগ্রাফী সোসাইটির আজীবন সদস্য। পাশাপাশি বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবেও তিনি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

অনুষ্ঠানে বক্তারা লায়ন মো. ওসমান গনির নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং জনকল্যাণে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার যথাযথ প্রয়োগ প্রত্যাশা করেন। একই সঙ্গে লায়ন্স ইন্টারন্যাশনালের মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT