July 25, 2026, 2:50 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া

বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া

স্টাফ রিপোর্টার, সোহাগ পাটোয়ার‌ী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে আখাউড়া সড়ক বাজার ঢাকা হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যায়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা–আখাউড়া আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর। তিনি শুধু বিএনপির নয়, সমগ্র দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তিশালী প্রতীক। দেশের রাজনীতির টার্নিং পয়েন্টগুলোতে তাঁর দৃঢ়, সাহসী ও সংগ্রামী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “দেশে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই বেগম জিয়া নেতৃত্ব দিয়েছেন জনগণের অধিকার রক্ষার আন্দোলনে। তাঁর দৃঢ়তা, সহনশীলতা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।”


দোয়া মাহফিলটি সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আকতার খানসহ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, বেগম জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, সৎ চরিত্র, মানবিকতা ও ত্যাগের মাধ্যমে তিনি নিজেকে জাতির একজন অভিভাবকে রূপান্তরিত করেছিলেন। আন্দোলন–সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে তাঁর বিচক্ষণ ভূমিকা ছিল অনন্য। বক্তারা তাঁর অবদানকে জাতীয় ইতিহাসের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তাঁর পরিবার, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আখাউড়া উপজেলা ও পৌরসভাজুড়ে বেগম জিয়ার স্মরণে আয়োজিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করে। স্থানীয় নেতারা জানান, ভবিষ্যতেও বেগম জিয়ার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধরে রাখতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT