July 25, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
ডিস্ট্রিক্ট গভর্নর টিম রিসিপশন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট গভর্নর টিম রিসিপশন অনুষ্ঠিত

Oplus_131072

স্টাফ রিপোর্টার

আজ শনিবার, ৩ জানুয়ারি ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল গ্রীন সিটির উদ্যোগে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ বাংলাদেশ-এর ডিস্ট্রিক্ট গভর্নর টিম রিসিপশন (DG Team Reception) অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫–২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম। মানবসেবায় বিশেষ অবদান ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন।
সম্মাননা প্রদানকালে অতিথিরা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব। এ ধরনের সম্মাননা ভবিষ্যতে মানবসেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে আরও উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁরা পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের ভূমিকা এবং সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
সমগ্র অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করেছে বলে অতিথিরা অভিমত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT