September 25, 2026, 6:21 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Oplus_131072

স্টাফ রিপোর্টার | ঢাকা

অসহায় ও দুস্থ মানুষের শীতজনিত কষ্ট লাঘবের লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। আজ বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সার্বিক সহযোগিতায় রাজধানীর আগারগাঁও এলাকায় শীতার্ত, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

শীতের এই দুঃসময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। শীত শুধু প্রকৃতির কঠোরতা নয়—অনেক মানুষের জীবনে এটি হয়ে ওঠে চরম দুর্ভোগের কারণ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

কম্ব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫–২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ২০২৫–২০২৬ লিও মো. শাওন আহমেদ। এছাড়া লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফসহ অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। স্থানীয় বাসিন্দারাও এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

উল্লেখ্য, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে—যার ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT