July 25, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জাতির এই শোকাবহ মুহূর্তে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক উদ্যোগের পাশাপাশি দোয়া ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

মরহুমার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ বিকাল ৪ ঘটিকায় রাজধানীর মিরপুর-২ এর বড়বাগ সুন্দরবন ভবনে আয়োজিত এ দোয়া ও মাহফিলে দেশ ও জাতির জন্য তাঁর সংগ্রামী ভূমিকা ও নেতৃত্ব স্মরণ করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা, সাবেক এমপি ও মন্ত্রী সৈয়দ দিদার বখত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য লায়ন এস এম এরশাদ হোসেন রানা।

দোয়া ও মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির সভাপতি এম. এ. সালাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন খান রবিউল ইসলাম রবি।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT