নিজস্ব প্রতিবেদক
আজ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এক শোক বিবৃতি দিয়েছেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং বাংলা একাডেমি ও খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। সামরিক শাসনবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশে তাঁর নেতৃত্ব ছিল দৃঢ় ও সাহসী। গণমানুষের অধিকার আদায়ে তিনি আজীবন আপসহীন অবস্থান গ্রহণ করেন, যার ফলে তিনি “গণতন্ত্রের নেত্রী” হিসেবে পরিচিতি লাভ করেন।
শোক বিবৃতিতে লায়ন খান আকতারুজ্জামান বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচল প্রতীক। তাঁর প্রজ্ঞা, সাহস ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশ এক পরীক্ষিত রাষ্ট্রনায়ক, দৃঢ়চেতা গণতান্ত্রিক নেতা ও মহান দেশপ্রেমিককে হারাল—যা অপূরণীয় ক্ষতি।”
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গসহ তাঁর অগণিত অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
Leave a Reply