September 25, 2026, 5:28 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বগুড়া সাংস্কৃতিক ফোরাম ঢাকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বগুড়া পদক–২০২৫ প্রদান

বগুড়া সাংস্কৃতিক ফোরাম ঢাকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বগুড়া পদক–২০২৫ প্রদান

স্টাফ রিপোর্টার:
বগুড়া সাংস্কৃতিক ফোরাম, ঢাকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ‘বগুড়া পদক–২০২৫’ প্রদান করা হয়েছে। শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান। তিনি তার বক্তব্যে বলেন, আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার মাধ্যমে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বগুড়া সাংস্কৃতিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, সমাজসেবক ও ভূ-রাজনৈতিক গবেষক কর্নেল (অব.) মো. জগলুল আহসান, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইন্তেজার রহমান, পিপিএম এবং বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার সহ-সভাপতি ও সাবেক উপ-কর কমিশনার মো. মোকাররম হোসেন, বাংলাদেশ রেজিস্ট্রেশন অধিদপ্তর নওগাঁ জেলার রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম এবং আফিয়া হিউমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহিদুর রহমান দিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট ও উপদেষ্টা—লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর আজীবন সদস্যগণ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে ‘বগুড়া পদক–২০২৫’ তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT