July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
সমাজসেবায় বিশেষ অবদানে লায়ন ফরহাদ আকন্দকে সম্মাননা প্রদান

সমাজসেবায় বিশেষ অবদানে লায়ন ফরহাদ আকন্দকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার:
সমাজসেবায় ধারাবাহিক ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত এক অনুপ্রেরণাদায়ক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনে IBS CORPORATION-এর ব্যবস্থাপনা পরিচালক এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রোগ্রাম চেয়ারপারসন লায়ন ফরহাদ আকন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ—প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। অনুষ্ঠানে বক্তারা লায়ন ফরহাদ আকন্দের মানবিক কার্যক্রম, সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ উন্নয়নে তাঁর অবদানকে অনুকরণীয় হিসেবে উল্লেখ করেন।

এসময় আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে লায়ন ফরহাদ আকন্দের নিরলস প্রচেষ্টা লায়ন্সের কার্যক্রম আরও শক্তিশালী করছে। তাঁর নেতৃত্ব ও সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।

উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমি, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপসহ বহু প্রতিষ্ঠানের আজীবন বা সম্মানিত সদস্য।

এছাড়াও তিনি BSTQM, IBFB ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT