স্টাফ রিপোর্টার:
আজ শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫। রাজধানীর পল্টনের জাতীয় প্রেসক্লাবের শান্ত, গম্ভীর পরিবেশে ঘটে গেল এক অনুপ্রেরণাদায়ক ও তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ। জাতীয় প্রেসক্লাব ও বাংলা একাডেমির স্থায়ী সদস্য, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি বাংলাদেশ কালচারাল রিপোর্টারস এসোসিয়েশন, সিনিয়র সদস্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), বিভাগীয় সাংবাদিক সমিতি, ঢাকা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, কথা সাহিত্যিক ও কবি এবং মাহমুদুল হক জাহাঙ্গীর তাঁর বিশেষ শুভেচ্ছা হিসেবে সমাজসেবক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান–এর হাতে উপহার তুলে দেন আলোচিত গ্রন্থ “রক্ত দিয়ে লেখা ছাত্রজনতার বিপ্লব ২৪”।
এই বই উপহার দেওয়ার মধ্য দিয়ে দুই কৃতি ব্যক্তিত্বের মধ্যে গড়ে ওঠে জ্ঞান, সাহিত্যচর্চা ও সামাজিক অঙ্গীকারের এক মূল্যবান বন্ধন।
সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান জানান, “বাংলাদেশের গণতান্ত্রিক জাগরণ ও ছাত্র আন্দোলনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা এ বইটি নতুন প্রজন্মের জন্য এক বিরল দলিল। এমন একটি মূল্যবান গ্রন্থ প্রাপ্তি সত্যিই গর্বের।”
সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে বহুমাত্রিক ভূমিকার জন্য পরিচিত আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান বর্তমানে দায়িত্ব পালন করছেন—প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন
উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, আজীবন সদস্য, বাংলা একাডেমি, আজীবন সদস্য খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব
সম্মানিত সদস্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট
সদস্য বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি
সক্রিয় সদস্য, স্কাউট গাইড ফেলোশিপ আজীবন সদস্য, BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) সদস্য ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) দপ্তর সম্পাদক, বৃহত্তর খুলনা সমিতি
সাক্ষাৎ শেষে উভয়েই দেশের কল্যাণে সাহিত্য, সংস্কৃতি, যুবসমাজ ও মানবিক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply