September 25, 2026, 5:28 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বিএলএফ ভবনে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর উদ্যোগে কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিএলএফ ভবনে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর উদ্যোগে কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজধানীর আগারগাঁওস্থ বিএলএফ ভবনে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর অফিস কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শীতের শুরুতেই কর্মচারীদের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও মানবিকতার ছোঁয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র নিজ হাতে কর্মচারীদের মাঝে বিতরণ করেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্ণর (২০২৫–২০২৬) লায়ন মাসুদুজ্জামান মাসুম। তার নেতৃত্বে জেলার মানবিক সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারী লায়ন শহীদুল ইসলাম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ)-এর বোর্ড সদস্য লায়ন আবুল বাশার মিন্টু এবং মোঃ আব্দুল্লাহ খালিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের সদস্য, BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট)-এর আজীবন সদস্য, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ক্যাপিটাল গার্ডেনের জয়েন্ট-সেক্রেটারি ও ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন সৈয়দ রফিকুল ইসলাম ও প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT