বাংলার নিউজ ৭১ ডেস্ক | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
আজ রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সেক্রেটারির পার্সোনাল অফিসার এস এম জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সৌজন্য সাক্ষাতে বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে এস এম জাকির হোসেনের হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন তুলে দেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩–এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের জয়েন্ট সেক্রেটারি লায়ন সৈয়দ রফিকুল ইসলাম।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সক্রিয় সদস্য। এছাড়া তিনি বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
Leave a Reply