September 24, 2026, 10:59 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মিশন ১.৫-এ মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

মিশন ১.৫-এ মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

বাংলার নিউজ ৭১ ডেস্ক

আজ শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫। রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর বিশেষ কর্মসূচি “মিশন ১.৫”। অনুষ্ঠানটি লায়ন্স ইন্টারন্যাশনালের সেবাধর্মী কার্যক্রম, সদস্য বৃদ্ধি এবং মানবিক উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।

অনুষ্ঠানের বিশেষ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে মানবসেবায় বিশেষ অবদান এবং ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩–এ সর্বোচ্চ সদস্য সংগ্রহে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক পিএমজেএফ এবং আইপিআইডি বাল ক্রিশনা বুরালাকটি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩) প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে লায়ন্স ইন্টারন্যাশনাল সম্মাননা পিন পরিয়ে সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের উচ্চপদস্থ নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেবামূলক কার্যক্রমে লায়ন খান আকতারুজ্জামানের নিষ্ঠা ও নেতৃত্বের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সক্রিয় সদস্য। পাশাপাশি তিনি বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT