September 25, 2026, 4:43 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ এর পিএসটি ট্রেনিং–২০২৫ অনুষ্ঠিত: সেরা প্রেসিডেন্ট সম্মাননা পেলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ এর পিএসটি ট্রেনিং–২০২৫ অনুষ্ঠিত: সেরা প্রেসিডেন্ট সম্মাননা পেলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ এর উদ্যোগে প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারার (পিএসটি) ট্রেনিং–২০২৫ গতকাল শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ) ভবনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত ৪৭টি ক্লাবের পিএসটি নেতৃবৃন্দ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে নেতৃত্বগুণ উন্নয়ন, সেবা কার্যক্রমের গতিশীলতা এবং সংগঠনের কার্যক্রম আরও ফলপ্রসূ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান।

অনুষ্ঠানে ইনস্টলিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণর ২০২৫–২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য এবং অভিজ্ঞতা বিনিময় পুরো সেশনকে আরও সমৃদ্ধ করে তোলে।

সেশন শেষে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির অ্যাডভাইজার আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ–কে ‘সেরা প্রেসিডেন্ট’ হিসেবে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। এ সময় ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ এর গভর্ণর ২০২৫–২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম তাঁর বুকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দেন। উপস্থিত সবাই করতালি ও শুভেচ্ছায় মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য হিসেবে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনে অবদান রেখে চলেছেন। পাশাপাশি তিনি বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা–এর দপ্তর সম্পাদক; খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি–র আজীবন সদস্য হিসেবে সক্রিয়ভাবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

পিএসটি ট্রেনিং–২০২৫ সমগ্র ডিস্ট্রিক্টের নেতৃত্ব উন্নয়ন ও সেবা কার্যক্রমকে আরও বেগবান করতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT