September 24, 2026, 10:59 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বিটিআরসি খসড়া লাইসেন্স গাইডলাইন নিয়ে আইএসপিএবির বিশেষ সভা অনুষ্ঠিত

বিটিআরসি খসড়া লাইসেন্স গাইডলাইন নিয়ে আইএসপিএবির বিশেষ সভা অনুষ্ঠিত

বিটিআরসি খসড়া লাইসেন্স গাইডলাইন নিয়ে আইএসপিএবির বিশেষ সভা অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ প্রতিবেদক

আজ শনিবার, ৮ নভেম্বর ২০২৫, রাজধানীর মহাখালীর ভিআইপি রোডের রিটায়ার্ড আর্মড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ভবনের এ্যানকর হলের ৩য় তলায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক প্রকাশিত খসড়া লাইসেন্স গাইডলাইন নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ প্রসঙ্গে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাটির আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইন্টারনেট খাতের প্রতিনিধিবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন আইএসপিএবির সভাপতি, সাধারণ সম্পাদক। এবং বক্তব্য রাখেন নির্বাহী কমিটির ১৩ জন সদস্য। আলোচনায় তারা খসড়া লাইসেন্স গাইডলাইনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং ইন্টারনেট খাতের উন্নয়নে এটি যেন আরও বাস্তবসম্মত, ব্যবহারবান্ধব ও ব্যবসাবান্ধব হয়—সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবির পরিচালক (স্পোর্টস ও কালচারাল) রাইসুল ইসলাম তুহিন, কেএসএন নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অপূর্ব খান, নায়েরগাঁও অনলাইনের স্বত্বাধিকারী ও আইডিয়াটেকের সহকারী ব্যবস্থাপক মাহাফুজুর রহমান খান সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন তরঙ্গ কমিউনিকেশনের পরিচালক, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ ও বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সভায় অংশগ্রহণকারীরা খসড়া লাইসেন্স গাইডলাইনটির কার্যকর বাস্তবায়নে শিল্পখাতের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তাঁরা বলেন, দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে আইএসপিএবির সঙ্গে বিটিআরসির যৌথ উদ্যোগই হতে পারে একটি যুগোপযোগী ও স্থিতিশীল ইন্টারনেট নীতির ভিত্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT