September 25, 2026, 4:46 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পণ উদযাপন

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পণ উদযাপন

গত ৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরস্থ হোটেল Hotel-71 এর গ্র্যান্ড বলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রা-র উপদেষ্টা সম্পাদক সাবিবর আহমেদ রনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজেইউসির প্রধান মুখপাত্র এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান খান নজরুল ইসলাম হান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
প্রধান আলোচক ছিলেন কবি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের কবি রাজু আলীম।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিজেইউসির উপদেষ্টা লায়ন মোঃ বশিরুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ মোক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • মীর আব্দুল আলীম, মহাসচিব, কলামিষ্ট ফোরাম অব বাংলাদেশ ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য
  • শেখ ইফাজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, এন ই এন গ্রুপ অফ কোম্পানিজ
  • ওমর ফারুক জালাল, মহাসচিব, বাংলাদেশ এডিটর ফোরাম
  • আহমেদ আবু জাফর, চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ড
  • কবি অশোক ধর, মহাসচিব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)
  • এ আর এম কামরুল ইসলাম, চেয়ারম্যান, আমাদের আলোকিত সমাজ
  • মোঃ এ জি মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম মনির, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান ও মোঃ রোকনুজ্জামান রকি ভূইয়া, যুগ্ম মহাসচিব রফিকুল হুদা বাবু ও সায়েম ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু, প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান, দফতর সম্পাদক সাহাব উদ্দিন মাসুদ, মহিলা সম্পাদক শাহানা সেলিম, মানবাধিকার সম্পাদক রফিকুল ইসলাম জুয়েলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ — যিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত প্রেসিডেন্ট, বাংলা একাডেমি-র আজীবন সদস্য এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর প্রধান উপদেষ্টা।
তিনি একই সঙ্গে বৃহত্তর খুলনা সমিতি ঢাকা-এর দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব-এর আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ ও বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি-এর আজীবন সদস্য।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT