সম্প্রতি খুলনার মির্জাপুর রোডস্থ নিজ বাসভবনে খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং বৃহত্তর খুলনা সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্জ আলী আজগর লবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
উল্লেখ্য, সম্প্রতি আলহাজ্জ আলী আজগর লবি খুলনা–৫ (দিঘলিয়া–ডুমুরিয়া–তেরখাদা) আসনের জন্য দলীয় মনোনয়ন পেয়েছেন। এ উপলক্ষে সাক্ষাৎকালে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান লায়ন খান আকতারুজ্জামান এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে তারা উভয়ে পারস্পরিক সহযোগিতা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং বৃহত্তর খুলনা অঞ্চলের অগ্রগতিমূলক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।
এ সময় বৃহত্তর খুলনা সমিতি ঢাকার কোষাধ্যক্ষ ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন মো. আফসার আলী উপস্থিত ছিলেন। এছাড়াও স্পেন প্রবাসী তপন মির্জাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন।
সাক্ষাৎ শেষে সকলের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
Leave a Reply