July 25, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজন করছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজন করছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

বাংলার নিউজ ৭১ ডেস্ক

আগামী ২০ অক্টোবর ২০২৫, রবিবার রাজধানীর আজিমপুরের হাজী জনাব আলী মার্কেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩) আয়োজিত এক ব্যতিক্রমধর্মী খাদ্য বিতরণ কর্মসূচি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, এবং সঞ্চালনায় থাকবেন ক্লাবের সম্মানিত ক্লাব সেক্রেটারি লায়ন মো. রিপন তরফদার নিয়াম। ক্লাব সূত্রে জানা গেছে, কর্মসূচিটি পরিচালনা করবেন ক্লাব পরিচালক লায়ন সৈয়দ রফিকুল ইসলাম, এবং অনুষ্ঠানের স্পন্সর হিসেবে থাকছে আজমপুর সমাজ কল্যাণ সংঘ।


অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং স্থানীয় গণ্যমান্যরা।
লায়ন সৈয়দ রফিকুল ইসলাম বাংলার নিউজ ৭১-কে জানান,
“আমাদের এই খাদ্য বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষদের একবেলা তৃপ্তির আহার করানো। এই সহযোগিতার হাত বাড়ানোর সাহস এবং শক্তি আমরা লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও আজমপুর সমাজ কল্যাণ সংঘের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করব, ইনশাআল্লাহ।”
সমাজসেবায় নিবেদিতপ্রাণ লায়ন সৈয়দ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন। সম্প্রতি গত ১৫ অক্টোবর ২০২৫, শনিবার, ক্লাবের উদ্যোগে আয়োজিত “বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫”-এও তিনি স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


বিশ্লেষকরা মনে করছেন, লায়ন সৈয়দ রফিকুল ইসলাম-এর মতো সমাজসেবকদের নিরলস প্রচেষ্টায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর কর্মকাণ্ড আরও গতিশীল ও সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT