বাংলার নিউজ ৭১ ডেস্ক
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৩, বাংলাদেশের উদ্যোগে আগামী ১০ই অক্টোবর ২০২৫, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রোডস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “লায়ন্স অক্টোবর সার্ভিস গ্র্যান্ড র্যালি-২০২৫”।
এ মহৎ আয়োজনকে সফল করতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির সকল সদস্যকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। যারা উক্ত র্যালিতে যোগদান করতে ইচ্ছুক, তাদেরকে দ্রুত ক্লাব সেক্রেটারী লায়ন রিপন তরফদার নিয়াম-এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মানবতার সেবার অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এই গ্র্যান্ড র্যালি শুধু লায়ন্স পরিবারকেই নয়, বরং সমাজের সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply