বাংলার নিউজ ৭১ ডেস্ক
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৩, বাংলাদেশের উদ্যোগে আগামী ১০ই অক্টোবর ২০২৫, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রোডস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে লায়ন্স অক্টোবর সার্ভিস গ্র্যান্ড র্যালি-২০২৫।
মানবতার সেবাকে অঙ্গীকার করে আয়োজিত এই মহতী কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় জেলা গভর্নর (২০২৫-২০২৬) লায়ন মাসুদুজ্জামান মাসুম নিবেদিতপ্রাণ ও দক্ষ লায়ন লিডারদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছেন।
গঠিত কমিটি নিম্নরূপ:
উপদেষ্টা: লায়ন সাইফুল আলম তুষার, আরসি (হেডকোয়ার্টার)
চেয়ারম্যান: লায়ন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ সুমন, আরসি (হেডকোয়ার্টার)
কো-চেয়ারম্যান: লায়ন মো. শফিকুল ইসলাম, আরসি
সেক্রেটারি: লায়ন আব্দুল হক মিঠু, আরসি
জে.টি. সচিব: লায়ন মো. সালেহ সিরাজ আকাশ, আরসি
কোষাধ্যক্ষ: লায়ন ইঞ্জিনিয়ার আনামুল হক পাটোয়ারী, আরসি
জেটি কোষাধ্যক্ষ: লায়ন মোহাম্মদ ফয়সাল আহমেদ, জেডএ
সদস্যবৃন্দ:
লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ, আরসি (হেডকোয়ার্টার)
লায়ন ড. শাহেদ হায়দার চৌধুরী, আরসি (হেডকোয়ার্টার)
লায়ন ফারজানা দোজা রোজি, আরসি (হেডকোয়ার্টার)
লায়ন কেএটিএম নাজমুল হক, আরসি (হেডকোয়ার্টার)
লায়ন মোহাম্মদ মহিবুল্লাহ, আরসিএসএ
লায়ন তাহমিনা সুলতানা, জেডসি
লায়ন মো. আমান উল্লাহ, জেডএ
র্যালিকে সফল ও অর্থবহ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা গভর্নর। তিনি বিশ্বাস প্রকাশ করেছেন, এই আয়োজন লায়ন্স আন্দোলনের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অংশগ্রহণে ইচ্ছুক সকল লায়ন লিডারদেরকে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন দ্রুততম সময়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব সেক্রেটারী লায়ন রিপন তরফদার নিয়ামের অফিস (৪৫ দিলকুশা)-তে যোগদানের আবেদন জমা দেন।
মানবতার কল্যাণে এবং লায়ন্স মুভমেন্টকে আরও বেগবান করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
Leave a Reply