আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওস্থ ব্লু-স্কাই কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) ৪৯তম বার্ষিক সাধারণ সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক জনাব নাজমুল হক। মানবতার কল্যাণে লায়ন্স ফাউন্ডেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় সভায়।
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে প্রধান অতিথির সঙ্গে একই ফ্রেমে ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং অত্র ক্লাবের বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
Leave a Reply