July 25, 2026, 2:55 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বৃহত্তর খুলনা সমিতির বিশেষ সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত

বৃহত্তর খুলনা সমিতির বিশেষ সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক

রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মাল্টিপারপাস হলে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২০২৫। বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এই তিন জেলার রাজধানীতে বসবাসরত অধিবাসীদের প্রাণের সংগঠন বৃহত্তর খুলনা সমিতি দীর্ঘদিন ধরে আত্মসম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা ও সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে।

সমিতির সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

সভায় আরও বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী, সাবেক সভাপতি ডাঃ আক্তার বিশ্বাস, লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর লায়ন এরশাদ হোসেন রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন রিপন তরফদার নিয়াম, দপ্তর সম্পাদক লায়ন আকতারুজ্জামান এমজেএফ, সিলভার সদস্য শেখ মোস্তাফিজুর রহমান, মিডিয়া কমিটির আহ্বায়ক জি এম হাফিজুর রহমান এবং এস টি এইচ ফুয়াদ প্রমুখ।

সভায় সমিতির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সমিতির নিজস্ব ভবন পুনর্নির্মাণ এবং আধুনিক বহুতল “সুন্দরবন ভবন” নির্মাণের প্রস্তাব। এই ভবনে সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমের জন্য আধুনিক সব সুবিধা থাকবে।

ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আরও রয়েছে সমিতির ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তোলা, তরুণ প্রজন্মকে সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, স্বাস্থ্য ও শিক্ষা সহায়তায় সক্রিয় ভূমিকা রাখা এবং সদস্যদের মধ্যে আরও নিবিড় সম্পর্ক স্থাপন।

উপস্থিত গোল্ডেন, ডায়মন্ড, সিলভার ও আজীবন সদস্যরা সভার বিভিন্ন প্রস্তাবে একাত্মতা প্রকাশ করেন এবং বৃহত্তর খুলনা সমিতির ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT