September 25, 2026, 7:18 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ব্লু মুন বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫: রাজধানীতে জমকালো আয়োজন

ব্লু মুন বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫: রাজধানীতে জমকালো আয়োজন

বাংলার নিউজ ৭১ ডেস্ক

আজ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর কাওরানবাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো ব্লু মুন বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের ব্যবসা ও সংস্কৃতির অগ্রযাত্রাকে উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গের মিলনমেলা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সাবেক রাষ্ট্রদূত এস বদিরুজ্জামান, যিনি ইথিওপিয়া, বুরুন্ডি, সুদান, দক্ষিণ সুদান এবং আফ্রিকান ইউনিয়নের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলম্যান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ভ্রমণের উপদেষ্টা মোঃ রাশেদুর রহমান (চঞ্চল) এবং পরিচালনা করেন ব্লু মুন বাংলাদেশের পরিচালক নাজমুল খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনের একাধিক গুণী ব্যক্তি। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা) আজীবন সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতি আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ (IBFB)-এর একজন গর্বিত সদস্য।

বিজনেস অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। উপস্থিত অতিথিরা দেশীয় শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়ে সন্ধ্যার আয়োজনকে স্মরণীয় করে তুলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT